আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল, বিপাকে কালিয়াগঞ্জবাসী

পরিকল্পনাহীন রাস্তাঘাট ও ড্রেন তৈরির কারনে সামান্য বৃষ্টিতেই কালিয়াগঞ্জ পরসভার অন্তর্গত বেশকিছু রাস্তায় হাঁটু সমান জল দাড়িয়ে পড়ছে। কালিয়াগঞ্জ পৌর এলাকায় রাস্তা তৈরির ক্ষেত্রে  বিভিন্ন রাস্তার সংযোগস্থলে উচু নিচু থাকার কারনে মহেন্দ্রগঞ্জ সহ আরও বেশকিছু রাস্তার মোড়ে প্রায় হাঁটু সমান জল দাড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বেশ কিছু রাস্তার ধারে এখনও পরিকল্পনা মাফিক ড্রেন তৈরি না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমার সমস্যা বাড়তে শুরু করেছে।  ফলে পথ চলতি মানুষজন চলাচলের করার ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই পুর এলাকার রাস্তায় যে ভাবে জল দাড়িয়ে পড়ছে তাতে অঝোরে বৃষ্টি নামলে কি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে তা ভাবতেই আঁতকে উঠছেন কালিয়াগঞ্জবাসী।  
এব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার জানান, কালিয়াগঞ্জ পৌরসভা ডি ক্যাটাগরি পুরসভা হওয়ার কারনে উন্নয়ন খাঁতে অর্থের পরিমাণ অনেক কম পাওয়া যায়। তার মধ্যেই পুরসভা এলাকার উন্নয়নের কাজ করতে হয়। পুর এলাকার কোথায় কোথায় জল জমছে তা আমাদের নজরে আছে। অর্থের যোগান হলেই আমরা সেই সব রাস্তার জল বেড় করতে রাস্তা সংস্কার থেকে শুরু ড্রেনের ব্যবস্থা করবো।
কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ এব্যাপারে জানান, কালিয়াগঞ্জ পুরসভার তরফে পরিকল্পনা মাফিক কোনও রাস্তাঘাট এমনকি ড্রেনও পরিকল্পনা মাফিক না করার কারনে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু সমান জল জমা হচ্ছে। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan