আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

সেতুর অর্ধেকটা অংশ দখল, বিপাকে কালিয়াগঞ্জের যাত্রীরা

ওয়েব ডেস্কঃ- সেতু সংস্কারের জন্য বালি, পাথর, মশলা মাখার মেশিন সহ কাঠের টুকরো সেতুর উপর দিনের পর দিন রেখে দেওয়ায় এদিন সোমবার ধনকৈল হাটের দিন যানজটের কারনে মহা সমস্যায় পড়লেন নিত্য যাত্রীরা।
       উল্লেখ্য প্রশাসনিক তথপরতায় এলাকার মানুষের বহু প্রতীক্ষিত কালিয়াগঞ্জের রসিদপুর এলাকায় অবস্থিত সেতু সংস্কারের কাজ শুরু হয়েছিল জুন মাসের গোরার দিকে।  ১০-এ রাজ্য সড়কের উপর রসিদপুর এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ এই সেতুর হাল ক্রমশ বেহাল হতে থাকায় প্রশাসনিক তথপরতায় সেতু সংস্কারের কাজ শুরু হলেও সেতু সংস্কারের সরঞ্জাম সেতুর উপর  ফেলে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সেতুটির নিচের স্তম্ভের ফেটে যাওয়া আস্তরণ ছুটিয়ে দেওয়ায় বেড়িয়ে আসা লোহার রড পরিস্কার করে জংনিরোধক প্রলেপ লাগিয়ে স্তম্ভের চতুর্দিকে ফের ঢালাই করার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে সেতু সংস্কারের জন্য প্রয়োজনীয় বালি, পাথর, মশলা মাখার মেশিন রাখার জন্য সেতুর অর্ধেকটা অংশ দখল করে রাখা হয়েছে।
        যারফলে প্রতিদিন এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিন সোমবার ধনকৈল হাট থাকায় জেলা সহ ভিন রাজ্যের মানুষ হাটে আসতে গিয়ে সেতুর উপর যানজটের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সেতুর উপর যেভাবে সেতু সংস্কারের সরঞ্জাম ফেলে রাখা হয়েছে তাতে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পাড়ে বলে মত রসিদপুর ও ধনকৈল এলাকার বাসিন্দাদের। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan