৭ই জুন, হেমতাবাদ:- পোস্ট অফিস কর্মীদের অবহেলা ও কাগজের কাজে ত্রুটির কারনে আট মাস ধরে প্রতিবন্ধী ও বার্ধক্য ভাতা না পাওয়ায় পোস্ট অফিসের সামনে পথ আটকে বিক্ষোভ দেখাল বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভাতা প্রাপকেরা। সোমবার সকালে অবরোধ বসেন ওই সব ভাতা প্রাপকেরা। তাদের অভিযোগ আশে পাশে ব্যাঙ্কের মাধ্যমে যে সমস্ত ভাতা প্রাপকেরা ভাতা পাচ্ছেন তারা সময়মতো টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তাদের দীর্ঘদিন ধরে বঞ্চনার স্বীকার হতে হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে থেকে নুরজাহান বেগম বলেন, দীর্ঘদিন ধরে সরকারী অনুদান আমাদের প্রাপ্য ভাতার টাকা না পাওয়ায় আমরা অফিসের সামনে বিক্ষোভে বসেছি। আমরা আমাদের প্রাপ্য টাকা চাই। শেষ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ওসি মনোজিত দাস ও জয়েন্ট বিডিও আবির দত্তের মধ্যস্থতায় অবরোধ উঠে। চলতি সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলে হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও আবির দত্ত বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন।
Home »Unlabelled » প্রতিবন্ধী ও বার্ধক্য ভাতা বন্ধ, বিক্ষোভ ভাতা প্রাপকদের
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment