আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

হেমতাবাদে পথ দূর্ঘটনায় মৃত ৩

১৫ই মে, হেমতাবাদঃ- পথ দূর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার অন্তর্গত চৈনগর এলাকায়। পুলিশ জানিয়েছে  মৃতদের নাম আক্রাম সরকার(২৩) মহাম্মদ রুকশাদ(২০) ও  রাজা মহাম্মদ(২২)। মৃত যুবকদের বাড়ি হেমতাবাদ এলাকায়। শনিবার রাতে একটি স্করপিওতে ছয় জন চৈনগর থেকে হেমতাবাদের দিকে আসছিলো। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে  চৈনগর শ্মশানের পাশে একটি গাছে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রুকশাদের। আশঙ্কাজনক ভাবে বাকী পাঁচ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় নিকটস্ত হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে মৃত্যু হয় রাজা মহাম্মাদ নামে আর এক যুবকের। অবস্থার অবনতি ঘটলে বাকীদের স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে, সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আক্রাম সরকারের। আহত কুন্তল দাস, সৌমেন ভৌমিক ও শাহারুক শেখের চিকিৎসা চলছে রায়গঞ্জ জেলা হাসপাতালে। তবে এরকম এক মর্মান্তিক দূর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হেমতাবাদ এলাকায়

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan