আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

জয়জয়কার মাধবপুর একাদশের

৬ই জুন, হেমতাবাদঃ- উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত বোলকুন্ডি মুনলাইট ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল দিবারাত্রি ব্যাপী শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সন্ধ্যায় বোলকুন্ডি এমএসকে স্কুলের মাঠে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলে রবিবার সকাল পর্যন্ত। দূর-দূরান্ত থেকে ছুটে আসা চব্বিশটি দল অংশগ্রহণ করে এই খেলায়। রবিবার সকালে এই টুর্নামেন্টর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। সব দল গুলিকে মোকাবিলায় পেছনে ফেলে রেখে মহাজমবাড়ি একাদশ ও মাধবপুর একাদশ উঠে আসে ফাইনাল রাউন্ডে। শেষ পর্যন্ত মাধবপুর একাদশ দলটি মহাজমবাড়ি একাদশকে রানর্সের দিকে ঠেলে দিয়ে প্রথম স্থান দখল করে নেয় এই টুর্নামেন্টে। সকাল দশটা নাগাদ উভয় দলের হাতে পুরুস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। আয়োজক কমিটির সদস্যরা জানান, আমরা বিগত কয়েক বছর ধরে এই রকমের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছি। আমাদের আজকের এই টুর্নামেন্টে চব্বিশটি দল অংশগ্রহণ করেছিল, পরবর্তীতে আরো বেশী দলের মধ্যে প্রতিযোগীতা হবে এই আশা রাখছি। হেমতাবাদেরর বিধায়ক দেবেন্দ্র নাথ রায় ও ক্রিকেট প্রেমী মিহির দাশগুপ্ত উপস্থিত ছিলেন এদিনের টুর্নামেন্টে। এদিন ক্রিকেট প্রেমী দর্শকের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan