আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

মাদক উদ্ধার হেমতাবাদে

৫ই জুন, হেমতাবাদ- শতাধিক বোতল মাদক দ্রব্য বাজেয়াপ্ত করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় হেমতাবাদ থানার দায়িত্বে থাকা বিশপ সরকারের নেতৃত্বে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় হেমতাবাদ থানার কয়েকজন পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিলান এলাকার একটি চায়ের দোকান থেকে শতাধিক মদের বোতল উদ্ধার করে। বেআইনী মদ মজুদ রাখার অপরাধে ওই দোকানের মালিক বিপ্লব বর্মনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan