১৫ই মে, রায়গঞ্জ:- লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রূপাহার এলাকার ৩৪ নং রাজ্য সড়কের ধারে। পুলিশ জানিয়েছে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ রায়গঞ্জের রূপাহারে একটি হোটলের সামনে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে তল্লাসি চালিয়ে ৭ কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছে ৭টি বস্তা বোঝাই ২৮ টি প্যাকেটে আলুর বস্তার ভিতরে লুকিয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে মালদার দিকে পাচার করা হচ্ছিল গাঁজার বস্তা গুলিকে। পুলিশ পৌছনোর আগেই গাড়ির চালক ও খালাশি পালিয়ে যায় বলে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার অমিতাভকুমার ভরত রাঠৌরের দাবী। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। গাড়িটি কার ও আসামীর সন্ধানে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
Home »Unlabelled » লক্ষ টাকার গাঁজা উদ্ধার রায়গঞ্জে
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment