১২ই মে হেমতাবাদ:- পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ৩ বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের অন্তর্গত কান্তোর এলাকায়। শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটির নাম ইরফান আলী। বুধবার দুপুর বেলায় বাড়ির পাশের পুকুরে ধারেই স্নান করছিলো সে। স্নান করতে করতে শিশুটি হটাৎই তলিয়ে যায় জলের তলায়। আশেপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে পেট জল বের করে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হেমতাবাদ থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে।
Home »Unlabelled » হেমতাবাদে জলে ডুবে মৃত্যু শিশুর
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment