৯ই মে, হেমতাবাদ:- হেমতাবাদ ব্লকের অন্তর্গত শীতলপুর প্রাথমিক বিদ্যালয় নজির গড়ল রবি ঠাকুরের জন্ম দিবস পালনে। হেমতাবাদ থেকে অত্যন্ত ভিতরে এই শীতলপুর গ্রাম। হেমতাবাদ ব্লকের অনেকেই হয়তো নাম শুনেনি এ গাঁয়ের। গ্রামের বেশীর ভাগ মানুষই কৃষিজীবী।পুঁথিগত শিক্ষা থেকে অনেক দূরেই বসবাস করেন এ গ্রমের অধিকাংশ মানুষ তাই রবীন্দ্রনাথের সম্পর্কে অনেকেই জানেন না।ছেলে মেয়েদের কাছ থেকে একটু আধটু শুনেছে রবি ঠাকুরের গল্প। ঠিক এরকমই এক নির্জন গ্রামে শীতলপুর প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা রবি ঠাকুরের ভাবনা এ গ্রামের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দিতেই এই উদ্যোগ। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার সরকার ও অন্যান শিক্ষক শিক্ষিকা দের সহযোগিতায় পালন করল এক আরম্ভরপূর্ণ রবি ঠাকুরের ১৫৫ তম জন্ম জয়ন্তী। তবে নাচ গান আবৃতির মধ্যে সীমাবদ্ধ হয়ে না থেকে কবিগুরুর জন্মদিন পালন হল রক্ত দান সিবির, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরনের মধ্যে দিয়ে।এদিন সিবিরে প্রায় ৩০ জন মানুষ সেচ্ছায় রক্ত দান করেন এবং ৬০ জন দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরন করা হয়। গোটা অনুষ্ঠানটি যাতে সুন্দর ভাবে পরিচালিত হয় সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা শিক্ষা সংসদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার সরকার জানান, গ্রীষ্মের দাবদাহে গোটা জেলার হাসপাতাল গুলি যেভাবে রক্ত সংকটে ভুগছে,সেখানে দাঁড়িয়ে কবিগুরুর জন্মদিনকে নাচ গানের মধ্যে দিয়ে পালন না করে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান সিবির, বস্ত্র বিতরন প্রভৃতি সামাজিক কাজকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান ছাত্র ছাত্রীদের সহযোগিতায় শীতলপুরের মত প্রত্যন্ত গ্রামে কবিগুরুর জন্ম দিবস পালন করতে পেরে ভীষণ ভালো লাগছে, পরবর্তীতে আরও সামাজিক উদ্যোগ নেওয়া হবে।
Home »Unlabelled » হেমতাবাদ নজির গড়ল রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment