আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

হেমতাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ১

ওয়েব ডেস্কঃ- বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত গিয়াশিল বলাইগাঁতে। এলাকাবাসীরা জানায় মৃত গৃহবধূটির নাম মেরিনা খাতুন (২০)। বছর দু-এক আগে বিয়ে হয়েছিল মেরিনার, ছোট একটি কন্যা সন্তানও রয়েছে মেরিনার। রবিবার সন্ধায় বাড়িতে সুইচ বোর্ডে হাত দিতে গিয়ে সক্ খায় মেরিনা। তৎখনাত মেইন সুইচ অফ্ করে মেরিনাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan