সংবাদদাতা,হেমতাবাদ :-গোপন সূত্রে খবেরর ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বেসরকারী বাস তল্লাশি করে একটি বেআইনী পাইপগান উদ্ধার করল হেমতাবাদ থানার পুলিশ।সোমবার সন্ধায় হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকায় একটি বাসে তল্লাসি করে পাইপগানটি উদ্ধার করা হয়। হেমতাবাদ থানা সূত্রে জানা গিয়ছে থানার দ্বায়িত্বে থাকা আইপিএস অফিসার বিসপ সরকার ও ওসি মনোজিত দাসের নেতৃত্বে বেশ কিছু পুলিশকর্মী কালিয়াগঞ্জ থেকে আসা রায়গঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে এই বন্ধুকটি উদ্ধার করে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
হেমতাবাদ থানার দ্বায়িত্বে থাকা আপিএস অফিসার বিসপ সরকার জানান, আমাদের কাছে খবর ছিল সেই অনুসারে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে একটি জুতার বাক্স থেকে বন্ধুকটি উদ্ধার করা হয়েছে। বাসে সবাইকে জিজ্ঞাসাবাদ করলেও কেউ কিছু বলতে পারেনি ওই জুতার বাক্সের ব্যাপারে।কে কোন উদ্দেশে বন্ধুক নিয়ে যাচ্ছিল এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। বন্ধুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ ব্লক এলাকায়।

Post a Comment