সংবাদদাতা,হেমতাবাদ:- গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে বেশ কয়েক মাদের বোতল ও মাদক তরল উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলা আফগারি দপ্তর।বৃহস্পতিবার রাতে হেমতাবাদ বাজারে এক পানের দোকানে আচমকা হানা দেয় আফগারি দপ্তরের আধিকারিকরা।তল্লাসি করে ফ্রিজ থেকে মাদক দ্রব্য উদ্ধার করে বাজেয়াপ্ত করে আফগারি দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর একমাস আগে বেশ কয়েক বার হানা দেয় আফগারি দপ্তরের কর্মীরা। কিন্তুু যত বারই হানা দিয়েছে ঠিক তত বারই মাদক দ্রব্য পাওয়া যায় ঐ দোকান থেকে। মদ বিক্রির কোনো বৈধ কাগজ পত্র নেই তবুও কিভাবে মাদক দ্রব্য বিক্রি চলছে এ নিয়ে প্রশ্ন তুলেছে হেমতাবাদের সাধারন মানুষ। আফগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে হেমতাবাদ ব্লক এলাকায় বেআইনী মাদক দ্রব্য বিক্রি বন্ধ করতে তারা এই অভিযান চালিয়ে যাবেন।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হেমতাবাদ ব্লকের অন্তর্গত আসমান হাট এলাকার এক বাড়ি থেকে প্রায় শতাধিক মদের বোতল উদ্ধার করল হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদ থানার দ্বায়িত্বে থাকা আই পি এস অফিসার বিসপ সরকারের নেতৃত্বে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির প্রায় শতাধিক মদের বোতল। একজন অভিযুক্তকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

Post a Comment