সংবাদদাতা,হেমতাবাদ:- ভাতের হাঁড়িতে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের অন্তর্গত মালোন এলাকায়। মৃত শিশুটির নাম সাগরী মুর্মু। সাগরী মুর্মু আড়াই বছর বয়সী শিশু, ঠিক ঠাক জ্ঞান হয়নি তার। সারাটা দিন ছুটোছুটি আর খেলতে থাকে সে।খেলতে খেলতে রবিবার দিন পাশের বাড়ি যায় সে। পাশের বাড়ির উঠোনে তখন চলছিল ভাতের ফ্যান নিড়ানির কাজ। আচমকাই শিশুটি পড়ে যায় ভাতের হাঁড়িতে। এর ফলে ভাতের ফ্যান পড়ে যায় শিশুটির গায়ে। তৎক্ষনাত সাগরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে।সোমবার ভোরে মৃত্যু হয় শিশুটির।ছোট্ট শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Home »Unlabelled » ভাতের হাঁড়িতে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment