সংবাদদাতা,রায়গঞ্জ :- রায়গঞ্জের কুলিক ফরেস্ট মোর থেকে এক গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ এলাকাবাসীর মধ্যে।ঘটনাটি ঘটেছে বুধবার মধ্য রাতে। মৃত যুবকের পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান খুব কাছ থেকেই যুবকে গুলি করা হয়েছে, তার জেরেই মৃত্যু হয়েছে যুবকের। মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Home »Unlabelled » রায়গঞ্জে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment