আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

হেমতাবাদ থানার সামনে আগুন

৭ই মে,হেমতাবাদ :-উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার সামনে হঠাৎ আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ। এদিন সকালে হেমতাবাদ থানা সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন ছিটকে বেড়িয়ে বট গাছের উপরে গিয়ে পড়ে। আর তৎখনাত আগুন লেগে যায় ঐ বট গাছটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ দমকলে অফিসে। কালিয়াগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। প্রতক্ষদর্শীরা জানান দুই তারের মধ্যে ঘষা লেগেই আগুন লেগেছে। এদিন আগুনকে কেন্দ্র করে ব্যপক জনসমাগম লক্ষ করা হেমতাবাদ থানার সামনে।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan