৭ই মে,হেমতাবাদঃ- চাতকের মতো বৃষ্টির জন্যে আকাঙ্খিত উত্তর দিনাজপুর জেলাবাসী অবশেষে একটু হলেও স্বস্তি পেল শনিবারের বৃষ্টিতে । বৈশাখ মাস প্রায় শেষের দিকে, এতদিনে বেশ কয়েকটি কাল বৈশাখীর দেখা পেয়ে যাওয়ার কথা জেলাবাসীর । কালবৈশাখীর দেখা না পাওয়ায় বেশ চিন্তিত ছিলো জেলাবাসী। কিন্তু শানিবার সকাল সাড়ে দশটা নাগাদ বজ্রপাত সহ বৃষ্টিতে একটু হলেও স্বস্তি পেল জেলা বাসী। সকাল থেকেই প্রখর তাপ ছিল এদিন বেলা বাড়তেই তাপ আরো বাড়তে থাকে। হঠাতই পশ্চিম কোনে একটি কালো মেঘ চোখে পড়লে আশাবাদী হয়ে পড়ে অনেকে। দেখতে না দেখতে মন ভেজানো বৃষ্টি নেমে আসে পৃথিবীর বুকে, তারই সাথে ঝড়ো হাওয়া মন ভরিয়ে দেয় জেলার মানুষের।
Home »Unlabelled » অবশেষে একটু হলেও স্বস্তিতে জেলা বাসী
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment