৮ই মে, হেমতাবাদ :- বাইক চোর সন্দহে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ী মোড় এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ।ধৃত ব্যাক্তির নাম হুসেন আলী। তার বাড়ী কালিয়াগঞ্জ থানার অন্তর্গত গগড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল এগারো টা নাগাদ হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ী এলাকার একটি ব্যাঙ্কের সামনে থেকে আব্দুল রসিদ নামক এক ব্যাক্তির বাইক চুরি যায়। এ ঘটনায় হেমতাবাদ থানায় একটি আভিযোগও দায়ের করা হয়। অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাত নয়টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বাঙ্গালবাড়ী মোড় এলাকায় হানা দিয়ে চোর সন্দেহে একজনকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। তারই সাথে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইকটিকে। হেমতাবাদ থানার দ্বায়িত্বে থাকা আই পি এস অফিসার বিসপ সরকার জানান, শুক্রবার সকাল এগারো টা নাগাদ বাঙ্গালবাড়ী এলাকা থেকে একটি বাইক চুরি যায়। তার পরে তদন্তে নেমে শুক্রবার রাত নয়টা নাগাদ হেমতাবাদ থানার ওসি মনোজিত দাসের নেতৃত্বে বাঙ্গালবাড়ী মোড় থেকে চুরি করা মোটর বাইক সহ চোর সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়ছে। বাইক চুরির ঘটনার সাথে আর কোনো ব্যাক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে হেমতাবাদ থানার পুলিশ।
Home »Unlabelled » হেমতাবাদে চোর সন্দেহে গ্রেফতার ১
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment