ওয়েব ডেস্কঃ- আর মাত্র দিন দুইয়ের অপেক্ষা তারপরেই আসতে চলেছে ইসলাম সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব ঈদ্। আর তাই কেনাকাটা করতে পুরোপুরিভাবেই নেমে পড়েছে ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। হাটে বাজারে বেশ ভীর লক্ষ করা যাচ্ছে দোকানগুলিতে। কিন্তুু দু-একদিন ধরেই বৃষ্টির প্রকোপ ধীরে বাড়ছে, তবুও এই রিমঝিম বৃষ্টিতে থেমে নেই কেউ। প্যান্ডেল খাটিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসে পড়েছে সিমাইয়ের দোকান। বৃষ্টির মাঝেও কেনাকাটার ভীর লক্ষ করা যাচ্ছে হেমতাবাদ সমসপুর সহ বিভিন্ন এলাকাগুলিতে। ঈদ্ উপলক্ষে বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যেও বস্ত্র বিতরণ করা হচ্ছে।
হেমতাবাদ ব্লকের দুস্থ মুসলিম দের মধ্যে বস্ত্র বিতরন করলেন তৃনমূল কংগ্রেস এর প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজউদ্দীন আহমেদ ওরফে খোকন। নিজের বাড়ির সামনে এক বস্ত্রবিতরণ শিবিরের মাধ্যমে এলাকার দুস্থ প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলার হাতে বস্ত্র তুলেদেন তিনি।
অপর দিকে বেশ চিন্তায় রয়েছে ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। কেননা ঈদে্র দিনেও এভাবে বৃষ্টি হলে ঈদে্র নামাজ পড়তে বেশ সমস্যার সন্মুখীন হতে হবে।
Home »Unlabelled » বৃষ্টির মাঝেও জমে উঠেছে ঈদে্র বাজার
বৃষ্টির মাঝেও জমে উঠেছে ঈদে্র বাজার
By S@fw@n • July 03, 2016 • • Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment