আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

সমসপুরে পথ দুর্ঘটনায় জখম ১

ওয়েব ডেস্কঃ- পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হল এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তরর্গত সমসপুর উচ্চ বিদ্যালের সামনে। মঙ্গলবার ভোরে এই ঘটনায় গাড়ির চালক মহাঃ সফি (৩৫) গুরুতর ভাবে জখম হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে রাত আড়াইটা নাগাদ একটি মারুতি গাড়ি এসে সজোরে এসে ধাক্কা মাড়ে সমসপুর হাই  স্কুলের  সামনে একটি গাছে।  ঘটনাস্থলে  গুরুতর ভাবে জখম হয় মহাঃ সফি। জানা গেছে আহত ওই ব্যাক্তির বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর এলাকায়। দুর্ঘটনার সময় সজোরে শব্দ হলে আশেপাশের লোকজন বেরিয়ে আসে ও  তৎক্ষণাৎ মহাঃ সফিকে উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan