ওয়েব ডেস্কঃ- ব্যাদির কাছে যাওয়ার উদ্দেশে বেড়িয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হাতিয়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম আলাউদ্দিন শেখ(৩০)। পরিবার সূত্রে জানা গেছে লক্ষন ঘোষ নামে এক ব্যাক্তি আলাউদ্দিন শেখকে ব্যাদির কাছে নিয়ে যাওয়ার উদ্দ্যেশে বাইকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে বেড়োনোর কিছুক্ষণ পড়েই তার দাদা ফোনে আলাউদ্দিন শেখের অসুস্থতার খবর পেলে সে আলাউদ্দিন শেখেকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। ঘন্টা দুই তিন পরে আলাউদ্দিন শেখকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। আলাউদ্দিন শেখের দাদার অভিযোগ আলাউদ্দিন শেখকে খুন করা হয়েছে। ঘটনায় লক্ষন ঘোষকে গ্রেফতার করেছে রায়গঞ্জ খানার পুলিশ। অপর দিকে লক্ষন ঘোষ খুনের ঘটনাকে অস্বীকার করে বলে বাইক থেকে পড়ে গিয়েই আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
Home »Unlabelled » অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment