আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

সত্যি নাকি, নিখোজ এসএসসি-র মিসিং ডায়েরি!

ওয়েব ডেস্কঃ- চার বছর থেকে নিখোঁজ এসএসসি, খোঁজ চাই এসএসসির। ঠিক এমনি একটি মিসিং ডায়েরির কপি জমা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানায়। সকাল থেকেই "সন্ধান চাই - সন্ধান চাই" কথাটা কানের মধ্যে আলতো ভাবে নাড়া দিচ্ছিল কিন্তু কার সন্ধান চাই সেটাই বোঝার ব্যাপার। কিন্তু বেলা মাথার উপরে পৌঁছনোর আগেই একেবারেই পরিষ্কার হয়ে গেল একদল যুবক যুবতি এসএসসি, খোঁজে রাস্তায় বেরিয়ে মিছিল করছে। এই এসএসসি কোনো আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধব নয়।
               আসলে ২০১৩ সাল থেকে রাজ্যে বন্ধ হয়ে রয়েছে এসএসসি-র শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার দাবিতেই যুবক যুবতিদের রাস্তা জুরে থানা ঘিরে এতো আন্দোলন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী রবিবার শিক্ষা সংগ্রাম মঞ্চের পঞ্চাশ জনেরও বেশি সদস্য সদ্যস্যা মৌন মিছিল করে রেল ময়দান থেকে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরি জমা দেন। জেলা তথা রাজ্য জুরে হু হু করে বি.এড শিক্ষিত বেকার যুবক ও যুবতির সংখ্যা, অথচ রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নানাবিধি কারনে স্থগিত রয়েছে। এই মর্মে তারা পুলিশ প্রশাসনের দারস্থ হয়েছে সাহায্যের আশায়।আইসি গৌতম চক্রবর্তী জানান আমরা লিখিত একটি আবেদন পেয়েছি। জড় পদার্থের বিরুদ্ধে কোন নিখোঁজ ডায়েরি করা যায় না। আমরা আবেদন পত্রটি গ্রহন করেছি।
        অপরদিকে সংগ্রাম মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের এই মিসিং ডায়েরির ব্যপারটি প্রতীকী হলেও আগামীতে শিক্ষা মঞ্চ বৃহত্তর আন্দোলনে নামবে।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan