আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

জন সচেতনতা মূলক পদযাত্রা সমসপুরে

৭ই জুন সমসপুর:- পরিবেশকে দূশনের হাত থেকে মুক্ত করতে বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ উপলক্ষে একটি জন সচেতনতা মূলক পথসোভার আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার আল-আমিন মিশন অ্যাকাডেমির হেমতাবাদ শাখা, যেটি বর্তমানে সমসপুরে অবস্থিত। সোমবার বিকেল চারটে নাগাদ সমসপুর দারুস সালামের সামনে থেকে পথসোভাটি শুরু হয়। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নিয়েছিল এদিনর পথসোভায়। বিকেল চারটে নাগাদ শুরু হওয়া পথসোভা চলে সন্ধ্যার আগে পর্যন্ত। এদিনের এই পথসোভা সমসপুরে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা দিতে থাকে। 'গাছ লাগান প্রান বাঁচান, একটি গাছ আনেক প্রান' এই সমস্ত ধ্বনি মুখরিত হতে শোনা যায় এদিনের পথসোভায়। অ্যাকাডেমির ভার প্রাপ্ত শিক্ষক মহাঃ সরিওতুল্লা জানান সমস্ত পৃথিবী আজ বিশ্ব উষ্নায়নের কবলে, তাই পৃথিবীকে দূশন মুক্ত করতে সাধারন মানুষকে সচেতনতার পথ দেখাতে আমরা এই পরিবেশ দিবস সপ্তাহে একটি পদযাত্রার আয়োজন করেছি, আমরা সাধারন মানুষকে বার বার গাছ লাগানোর আবেদন জানাচ্ছি।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan