১০ই জুন, হেমতাবাদ:- বেশ কিছুদিন অপেক্ষার পর উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিশ্রামকক্ষের উদ্বোধন হল শুক্রবার। এদিন সকালে বিশ্রামকক্ষটির শুভ উদ্বোধন করেন সাংসদ মহাঃ সেলিম। উপস্থিত ছিলেন বিধান সভা নির্বাচনে হেমতাবাদ ৩৩ নং বিধানসভা থেকে জয়ী প্রার্থী দেবেন্দ্র নাথ রায় সহ আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ। সাংসদের এলাকা উন্নয়ন তহবিল অর্থে নির্মান হয় এই প্রতীক্ষলয়। এই প্রতীক্ষলয় তৈরীতে ব্যায় হয়েছে প্রায় দশ লক্ষ টাকা। দুটি ঘর ও শৌচালয় নিয়ে তৈরি এই প্রতীক্ষালয়। এতদিন হাসপাতালে ভালো প্রতীক্ষলয় না থাকায় সমস্যায় পরতে হত রোগীর পরিজনদের। সমস্যার সমাধান হওয়াতে বেশ খুশি হয়েছেন হেমতাবাদবাসী।
Home »Unlabelled » প্রতীক্ষালয়ের উদ্বোধনে সাংসদ সেলিম
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment