ওয়েব ডেস্কঃ- হাতে মাত্র আর একটা দিন, তাঁর পরেই রথযাত্রা ও ঈদের উৎসবে মেতে উঠবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ভক্তপ্রান মানুষজন। আগামী বুধবার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের রথযাত্রা উৎসব ও পরের দিনই বৃহস্পতিবার মুসলিম সমাজের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ । এই দুই সম্প্রদায়ের মহামিলন উৎসব যাতে শান্তিপূর্নভাবে পালিত হয় সেই কারনে এদিন সোমবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় একটি সর্বদলীয় শান্তি বৈঠকের আয়োজন করা হয়।
কালিয়াগঞ্জ থানার আইসি মনোজ চক্রবর্ত্তী নেতৃত্বে চলা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি অরুন দে সরকার , শহরতৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ, কালিয়াগঞ্জ থানার অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সহ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের গুনি সন্মানীয় ব্যাক্তিবৃন্দ।
Home »Unlabelled » সর্বদলীয় বৈঠক কালিয়াগঞ্জে
সর্বদলীয় বৈঠক কালিয়াগঞ্জে
By S@fw@n • July 06, 2016 • • Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment