আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

কালিয়াগঞ্জে ডঃ শামাপ্রসাদ মুখার্জীর জন্ম দিবস পালন

ওয়েব ডেস্কঃ- ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কালিয়াগঞ্জে ডঃ শামাপ্রসাদ মুখার্জীর জন্ম দিবস পালন করা হল বুধবার। এদিন সকালে মহেন্দ্রগঞ্জে বিজেপির  দলীয় কার্যালয়ে ডঃ শামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতা কর্মীরা। এরপরে  কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সম্পাদক ভবানী চরণ সিংহ, জেলা সাধারণ সম্পাদক অমিত সাহা, কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি রাণাপ্রতাপ ঘোষ, গ্রাম মণ্ডল সভাপতি কমল সরকার, জেলা সভানেত্রী দোলা মোদক, মোহিতবরণ কুণ্ডু, প্রসেনজিত কুণ্ডু প্রমুখ। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan