আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

মহা ধুমধামের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় পালিত হল রথযাত্রা

           
চিত্রঃ ভাস্কর রায়

ওয়েব ডেস্কঃ-  মহা ধুমধামের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পালিত হল রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের নাট মন্দির চত্তরে বুধবার সকালেই ফুলের মালা দিয়ে রথকে সাজিয়ে তোলা হয়েছে। এদিন দুপুরে জগ্ননাথ, সুভদ্রা ও বলভদ্রকে নিয়ে সুসজ্জিত রথের রশি টানতে নাট মন্দির চত্তরে ভীর জমিয়েছেন কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত শহর ও গ্রামের কয়েক হাজার মানুষ।  কয়েক দিনের বৃষ্টিতে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্তরের প্যাচপ্যাচে কাঁদাকে উপেক্ষা করে পূর্ণ অর্জনের আশায়  রথের রশি টানতে ব্যস্ততা দেখা গিয়েছে আবাল বৃদ্ধ বণিতাদের মধ্যে। প্রসাদ হিসেবে চিনি ও কলা, রথে থাকা জগন্নাথের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছিলেন ভক্তপ্রান মানুষজন। সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রসাদী কলা ফের ছুড়ে দিচ্ছিলেন রথের উপরে থাকা পুরোহিতরা। কাঁদার মধ্যে পড়া জগন্নাথের প্রসাদ ভক্তিভরে কুড়িয়ে নিচ্ছিলেন সকল বয়সী পুরুষ ও মহিলারা। উত্তরবঙ্গের ঐতি্য্যব্যহী কালিয়াগঞ্জের নাট মন্দির থেকে সুসজ্জিত  রথে করে এদিনই জগ্ননাথ, সুভদ্রা ও বলভদ্র যাবে মারয়ারী পট্টির ঠাকুর বাড়ির মাসির বাড়িতে। রথযাত্রাকে কেন্দ্র করে নাট মন্দির চত্তরে বসা মেলা থেকে নটকা ও জিলিপি কিনতে এদিন সকাল থেকেই দোকান গুলিতে ভীর উপছে পড়েছে। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan