আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

এবিভিপির ৬৮ তম প্রতিষ্ঠা দিবসে নজির গড়ল এবিভিপির কর্মী সমর্থকেরা

          চিত্রঃ- ভাস্কর রায়

ওয়েব ডেস্কঃ- অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করল এবিভিপি। এবিভির কালিয়াগঞ্জ শাখার তরফে এদিন শনিবার সকালে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এদিন সকালে কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে অবস্থিত  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উজ্জাপন করে এবিভিপির কর্মী সমর্থকেরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন আরএসএসের উত্তর দিনাজপুর জেলা কার্যবাহক বিশ্বরূপ কুণ্ডু। হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণে উপস্থিত ছিলেন এবিভিপির জেলা সহকারী সংযোজক প্রসেনজিত কুণ্ডু, এবিভিপির কালিয়াগঞ্জ ব্লক সভাপতি অভিজিৎ সাহা, সুশান্ত দেবশর্মা, চন্দ্রশেখর রায় প্রমুখ। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan