আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগানো হল সচেতনতা মুলক পোস্টার - Kaliyaganj

             চিত্রঃ- ভাস্কর রায়

ওয়েব ডেস্কঃ- বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে দিনভর কালিয়াগঞ্জ থানার তরফে অভিযান চালানো হলেও জেলা প্রশাসনের নির্দেশে গাড়ি চালকদের সচেতন করতে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে টাঙ্গানো হল সচেতনতা মুলক পোস্টার। কালিয়াগঞ্জ শহরের সুকান্তমোড়, বয়রা কালীবাড়ি মোড়, বিবেকানন্দ মোড় সহ কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ মোট ৮ টি মোড়ে লাগানো হল সচেতনতা মুলক পোস্টার।
এই সকল সচেতনতা মুলক পোস্টার টাঙ্গানোর ব্যাপারে কালিয়াগঞ্জ থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, জেলা প্রশাসনের নির্দেশে দুর্ঘটনা এড়াতে কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সচেতনতা মুলক পোস্টার লাগানো হচ্ছে। পথ চলতে যেকোনো ধরণের দুর্ঘটনা সহ অপ্রীতিকর কোনও পরিস্থিতির সৃষ্টি হলে কালিয়াগঞ্জ থানায় ০৩৫২৩-২৫৮০৬০ এই নম্বরে অথবা সোজা কন্ট্রোল রুমে ০৩৫২৩-২৪৬১৫২ এই নম্বরে ফোন করে জানাতে পাড়বেন সাধারণ মানুষজন। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan