আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

যাত্রিক নাট্য গোষ্টীর চার দিনের নাট্য উৎসবের সূচনা কালিয়াগঞ্জে

         চিত্রঃ- ভাস্কর রায়

ওয়েব ডেস্কঃ- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার চারটি নাটক নিয়ে চার দিনের নাট্য উৎসবের আয়োজন করল কালিয়াগঞ্জের যাত্রিক নাট্য গোষ্টী। কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রিক নাট্য গোষ্টী প্রযোজিত "পাপ পূর্ণ" নাটক প্রযোজনার মধ্যদিয়ে নাট্য উৎসবের শুভ সুচনা হয়। লিও টলষ্টয়ের মুল গল্প অবলম্বনে অজিতেশ বন্ধোপাধ্যায়ের নাটকে অর্থ ও যৌন লালসায় মানুষের বোধশক্তি হারানোর এক সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটির নির্দেশনায় ছিলেন ডঃ সন্ধ্যা দে। কাকলি কর্মকার, গৌরাঙ্গ সাহা, বিজন সাহা, শিউলি ঘোষ, প্রিতিকনা সরকার, সোমা পাল,  সুভেন্দু চক্রবর্তী, শ্রীতমা চক্রবর্তী, কানাইলাল সাহা, রিক্তা ঘোষ সহ যাত্রিক নাট্য গোষ্টীর অন্যান্য কলাকুশলীর সাবলীল অভিনয়ে পাপ পূর্ণ নাটকের মধ্যদিয়ে সমাজের লালশার চিত্র তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের সামনে । এদিন শুক্রবার রায়গঞ্জের তরুন নাট্য সমাজের আর্কিমিডিসের মৃত্যু নাটকটি মঞ্চস্ত হয়। নাটকটির নাট্য রচনায় ছিলেন নভেন্দু সেন, নাট্য নির্মাণে ছিলেন অরূপ মিত্র। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট নাট্যমন্দিরের নাটক ক্যাপ্টেন হুররা মঞ্চস্ত হবে নজমু নাট্য নিকেতন মঞ্চে। নাট্য রচনায় রয়েছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনায় রয়েছেন দীপক রক্ষিত। ১০ই জুলাই রবিবার নাট্য উৎসবের শেষ দিনের সন্ধ্যায় একই মঞ্চে মঞ্চস্ত হবে মালদা ড্রামাটিক ক্লাবের নাটক সাজানো বাগান। মনোজ মিত্রের সাজানো বাগান নাটকের নির্দেশনায় রয়েছেন দেবাশিষ ভূতি।
যাত্রিক নাট্য গোষ্টীর চার দিনের নাট্য উৎসবের প্রথম দুই দিনে কয়েকশ নাট্য প্রেমী মানুষজনের উপস্থিতিতে ভরপুর ছিল গোটা নজমু নাট্য নিকেতন মঞ্চ।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan