চিত্রঃ- ভাস্কর রায়
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১৬ তম জন্মদিন উপলক্ষে এদিন রবিবার কালিয়াগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। জেলার ব্লাড ব্যাঙ্কে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে একটি বেসরকারী ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট ২৯ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অমিত সাহা, জেলা সম্পাদক ভাবানি চরণ সিংহ, কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি রাণাপ্রতাপ ঘোষ, বিজেপি নেতা মোহিত বরণ কুণ্ডু, জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক সুব্রত সরকার প্রমুখ। জেলার ব্ল্যাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার বলেন রক্তদান সম্পর্কিত ভুল ধারনাগুলিকে দূর করে যদি সাধারণ মানুষ রক্তদানের ক্ষেত্রে উৎসাহিত হন তাহলেই দেশে রক্ত সংকটের মোকাবিলা করা যাবে। বাঁচানো যাবে হাজারো প্রাণ।


Post a Comment