ওয়েব ডেস্কঃ- মহা সমারোহে অরণ্য সপ্তাহ পালিত হল উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত ইটাহার থানার পতিরাজ পুর অঞ্চলের উদ্যোগে । এদিন দুপুরে ইটাহারের কামনি পুকুর গ্রামে তিনটি মহিলা দলেকে নিয়ে বৃক্ষ রোপনের কর্মসূচী শুরু হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সাবডিভিশনের এস ডি ও, পতিরাজ পুর অঞ্চলের প্রধান পিন্টু বালা সরকার সহ অত্র এলাকার সন্মানীয় ব্যাক্তিবৃন্দ। অঞ্চল প্রধান জানান ১০০ দিনের কাজের মাধ্যমে এই কর্মসূচী সম্পূর্ন করা হচ্ছে। ভবিষ্যতে এই গাছগুলির দেখাশোনার দ্বায়িত্ব মহিলা দলগুলিকেই দেওয়া হবে। এদিনের এই কর্মসূচীতে জনসাধারনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Home »Unlabelled » ইটাহারে অরণ্য সপ্তাহ পালন
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment