২৬ই জুন, হেমতাবাদঃ- রাধিকাপুর খেকে শিলিগুড়িগামী ডিএমইউ ট্রেনের পেছনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার বামনগ্রাম এলাকায়। এদিন রাধিকাপুর স্টেশন থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে বামনগ্রামে হটাৎই ট্রেনের পেছনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেড়োতে দেখা যায়। তড়িঘড়ি ট্রেন স্টেশনে থামিয়ে ফোম স্প্রে দিয়ে আগুন আয়ত্তে নিয়ে আসার চেষ্টা চালায় রেল কর্মীরা। অপরদিকে খবর দেওয়া দমকল অফিসে। দমকলের ২টি ইঞ্জিন ও ছুটে আসে আগুন নেভানোর জন্যে। সাথেসাথে ফোম স্প্রে করে ও দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়। রেল আধিকারিকরা জানিয়েছেন সর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল এটুকু ইঙ্গিত পাওয়া গেছে। হটাৎ করে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যাওতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর ডিএমইউ ট্রেনটি আবার যাত্রা শুরু করে শিলিগুড়ির উদ্যেশে।
Home »Unlabelled » ডিএমইউ এর ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীরা
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment