আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

পায়ে হেঁটে ভরা নদী পারাপার!! অবাক করানো দৃশ্য

ওয়েব ডেস্কঃ- বর্ষার জলে ভরা নদীর উপর দিয়ে হেঁটে চলেছে মানুষজন, এদেখে মানুষের চক্ষু চড়ক গাছ। গল্প নয়, ঠিক এরকমেই ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রামপঞ্চায়ের অধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফরিদপুর গ্রামে। বর্ষার জলে বাংলাদেশ থেকে টাঙ্গন নদীতে ভেসে এসেছে বড় বড় কচুরিপানার স্তূপ। সেই স্তূপ দিয়ে হাজার হাজার মানুষ নদীর এপার ওপার পায়ে হেঁটে পারাপার হচ্ছে। সাইকেল বাইক নিয়েও হামেশাই পারাপার করা যাচ্ছে এই স্তূপের উপর দিয়ে। তা দেখার জন্যে আশেপাশের গ্রাম ও শহরের লোকজন ভীর জমাচ্ছে টাঙ্গন নদীর পাড়ে। ইতিমধ্যে গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক আখ্যা দিয়ে পূজো অর্চনা শুরু করে দিয়েছে। নদী চত্বর জুড়ে বসে পরেছে দোকান পাট। গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক আখ্যা দিলেও এ ঘটনার পেছনে যে একটা বিজ্ঞান সন্মত কারন রয়েছে সেটাই গ্রামের মানুষ বুঝতে নারাজ।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan