২৭ ই জুন, হেমতাবাদঃ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে আগলে রেখে, হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ও গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারের সহযোগীতায় মহা সমারোহে পালিত হলো নজরুল জয়ন্তী। সোমবার বিকেলে হেমতাবাদের কালী বাড়িতে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নাচ, গান, আবৃতির সুরের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পা বাড়িয়েছিল বহুদূর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিহির দাসগুপ্ত ও গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারের পরিচালন সমিতির সম্পাদক নৃপেন্দ্রনাথ মহন্ত। এছাড়াও আরো বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে ছোটোদের পাশাপাশি বড়রাও একই সাথে অংশ নিয়েছিল।
Home »Unlabelled » হেমতাবাদে মহা সমারোহে পালিত হল নজরুল জয়ন্তী
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment