আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

যক্ষ্মা রোগীদের নিয়ে কর্মশালা হেমতাবাদে

১৭ই জুন, হেমতাবাদঃ- সাধারন মানুষকে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতন করতে যক্ষ্মা  রোগীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এলাকার ২৫ জন যক্ষ্মা রোগী ও কিছু সাধারন মানুষকে নিয়ে সাড়ে বারোটা নাগাদ শুরু হওয়া এই কর্মশালা চলে বিকেল তিনটে পর্যন্ত। যক্ষ্মা রোগ সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করা ও যক্ষ্মা রোগীদের ঠিক ঠাক চিকিৎসা চলছে কি না তা নিয়েই এই কর্মশালা। এদিনের কর্মশালায় উপস্থিত সকলকে প্রশিক্ষণ দেন জেলা যক্ষ্মা আধিকারিক পার্থ সারথি নায়েক, হেমতাবাদ ব্লক প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ মৃগাঙ্ক বিশ্বাস, হেমতাবাদ ব্লক যক্ষ্মা ইউনিট আধিকারিক কল্লোল চট্টোপাধ্যায়, সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইজার পবিত্র চক্রবর্তী। রোগীরা এদিনের কর্মশালায় উপস্থিত থেকে কিছুটা হলেও বেঁচে থাকার আশ্বাস পান তাদের কথায়- 'যক্ষ্মা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই'।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan