আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

আষাঢ় পড়তেই আগমনি বার্তা বর্ষার

১৬ই জুন হেমতাবাদঃ- "মেঘের পরে মেঘ জমেছে, রঙের পর রঙ"- এই লাইন দুটি যেন ছোটোবেলা থেকেই শুনে আসা বর্ষামুখোর দিনগুলির গুনগুন করে গেয়ে আসা গান। আর আজ ভোর সকালে আকাশ কালো করে বৃষ্টি আসাতে কানের কাছে এসে কে যেন ঘন্টাধ্বনি বাজিয়ে দিয়ে গেলো "বর্ষা আসছে"। কয়েক দিন থেকেই  সূর্য তাপের চোখ রাঙানি অস্থির করে দিয়েছিল জীবনটাকে। আর গুমোটে গরমে প্রান যেন বৃষ্টির জন্য ছটফট করছিল। কিন্তু আজ ভোর সকালে আকাশ আর বৃষ্টি দেখতে দেখতে মনে হচ্ছিল, বৃষ্টির অনেক ধরণ, আকাশের অনেক রং, মেঘের নানান রূপ। আকাশের মধ্যে কি যে এক প্রাণ-জুড়োনো তৃপ্তি রয়েছে, সেটাই মনকে অধিকার করে নিয়েছিল বৃহস্পতিবারের ভোর সকালের বৃষ্টিতে। এদিনের বৃষ্টি কৃষকদের মনে আনান্দের সীমা ছাড়িয়ে দিয়েছে। সোনার ফসল ফলানোর লক্ষে কাঁধে লাঙল ও বলদ জোড়া নিয়ে বেরোনোর অপেক্ষায় চাষির দল। আষাঢ়ের দ্বিতীয় দিনেই আগমনি বার্তা দিয়ে গেল বর্ষা। এসো গো দক্ষিণ -পশ্চিমি 'মৌসুমি' আমি তোমার অপেক্ষায়।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan