আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

দূর্ঘটনার আশাঙ্কা হেমতাবাদে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শুকনো গাছ থেকে

ওয়েব ডেস্ক:- উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত হেমতাবাদ - ভরতপুর সড়কের পাশে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু শুকনো মরা গাছ। এই গাছগুলির ডালপালা যখন তখন ভেঙ্গে পড়ছে রাস্তার উপর। এর থেকেই বড় সড় দূর্ঘটনার আশাঙ্কা রয়েছে বলে মনে করছে হেমতাবাদ ব্লক এলাকার মানুষজন। কিন্তুু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দফতর এবং ব্লক প্রশাসনের। একাধিকবার এই গাছ কাটার আবেদন জানিয়েও বন দফতর ও ব্লক প্রশাসন কর্নপাত না করায় শেষ পর্যন্ত হাল ছেড়েছে এলাকা বাসীরা। গত দুই সপ্তাহ আগে হেমতাবাদ - ভরতপুর সড়কে পাশে এই রকমের একটা বড় শিমূল গাছ থেকে বড় সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কিছু আরাজি কাশিমপুরের এলাকাবাসী। প্রতক্ষদর্শীরা জনায় বেশ কতক যুবক রাস্তার পাশে দাঁড়িয়েছিল আচমকাই বহু দিনের পুরোনো একটি শিমূল গাছ আড়াআড়ি ভাবে উল্টে পড়ে যায় রাস্তার উপর। গাছটি পড়তে দেখে দৌড়ে পালিয়ে প্রান রক্ষা করে তারা। ঠিক সেই সময় সমসপুর থেকে রায়গঞ্জগামী একটি যাত্রী বোঝাই টাটা ম্যাজিক গাড়ি এই পথেই যাচ্ছিল। গাছটিকে পড়তে দেখে জোড়ে ব্রেক কষে গাড়িটিকে থামায় গাড়ির চালক, নাহলে একটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে যেত এদিন। আব্দুল রসিদ নামে কাশিমপুর এলাকার একজন বাসিন্দা জানিয়েছেন রাস্তার পাশে এরকম পুরোনো শুকিয়ে যাওয়া মরা গাছ অনেক রয়েছে, যেমন হেমতাবাদ ভূমি অফিসের সামনে রনহট্টা (আলশিয়া মোড়) এর কাছে চৈনগরে রাস্তার পাশেও রয়েছে এই রকমের মরা শুকনো গাছ। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছগুলি কাটা দরকার নইলে যে কোনো সময় বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। এব্যাপারে হেমতাবাদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে হেমতাবাদ ব্লক আধিকারিক সঞ্জয় থাটল জানিয়েছেন খুব শীঘ্রই এই গাছগুলির একটি তালিকা তৈরী করা হবে, এবং গাছগুলি দ্রুত কাটার জন্যে আমি নিজে বন দফতরের সাথে কথা বলবো।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan