![]() |
| সমসপুর মেলার চিত্র |
North Bengal
Fun & Fashion
Kaliyaganj
Latest Updates
শেষ হয়েও যেন শেষ হতে চাইছিলোনা সমসপুর দূর্গা উৎসবের মেলা
ছয় দফা দাবীতেই পথসোভা
আদিবাসীদের ধর্ম ভাষা সংস্কৃতি ও সিধু, কানুর জন্ম ও মৃত্যুর দিন জাতীয় স্তরে ছুটির ঘোষনা সহ ছয় দাবীতে সাইকেল রেলি ও পথসোভা অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া সারনা ধরম মান্ডোওয়া ইটাহার ব্লক কমিটির উদ্যোগে। এদিন মঙ্গলবার ইটাহারের বিভিন্ন এলাকায় সাইকেল রেলি বের করা হয়। ইটাহারেরর সরাই দিঘি এলাকা থেকে পথসোভা শুরু করে পথসোভা ঘোরে বিভিন্ন এলাকায় এলাকায়। এদিনের সাইকেল রেলি তে ইটাহার ব্লক এর কয়েকশো আদিবাসী মানুষ তীর ধনুক নিয়ে সাইকেল রেলিতে যোগদান করেন। এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি সাকিল মুর্মু, বিকাশ মুর্মু সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা। এদিন সাকিল মুর্মু বলেন আমাদের আদিবাসী দের সারনা ভাষা কে জাতি ও স্তরে স্থান দিতে হবে পাশাপাশি আমাদের ধরম গুরু সিধু, কানুুর জন্ম ও মৃত্যুর দিন গুলো জাতীয় স্তরে ছুটির ঘোষণা করতে হবে। মোট ছয়টি দাবি নিয়ে ইটাহার ব্লক সহ গোটা জেলাতেই আমাদের এই কর্মসূচী চলছে গত 19 শে অক্টোবর থেকে 25 শে অক্টোবর পর্যন্ত আমাদের এই কর্মসূচী চলছে।
নক্ আউট ফুটবল টুর্নামেন্ট ইটাহারে
দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ইটাহার এলাকায়
RN ওয়েব ডেস্কঃ- দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ইটাহার এলাকার সাধারন মানুষের মধ্যে। এদিন ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দূর্গাপুর হাটখোলা এলাকায়। বাড়ির মালিক দেবাশিস বাবু জানান রাতে বাড়িতেই ছিলেন তিনি। তিনি জানান চোরেরা তালা ভেঙে নতুন কেনা বাইকটি চুরি করে। চুুরি হওয়া ঘরের পাশাপাশি না থাকায় তালা ভাঙার শব্দ দেবাশিস বাবুর কানে পৌছোয়নি। ঘটনায় তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ। চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইটাহার এলাকার সাধারন মানুষের মধ্যে।
শ্যামা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বৈঠক ইটাহারে
শ্যামা পূজা কে সামনে রেখে ও পূজায় সঠিক ভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে ইটাহার পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় শান্তি বৈঠক করা হল শুক্রবার। এদিন ইটাহার ব্লকের এক সভা হলে এদিনের শান্তি বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে ইটাহার ব্লকের বিভিন্ন ক্লাব সদস্য ও সম্পাদক নিয়ে আলোচনা করা হয় কালী পূজার বিষয় নিয়ে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইটাহার থানার ওসি এন টি ভুটিয়া, ইটাহার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ পম্পা চৌধুরী, পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি অশোক দাস, জয়েন্ট বিডিও এ আলম সহ অন্যান্য আধিকারিক গন। এদিন পূজা কমিটির সদস্যদের কালি পূজা নিয়ে সরকারী কিছু নিয়ম নিতির পাশাপাশি রাস্তার উপর অবৈধ্য চাদা না তোলা এবং এলাকার পরিবেশ শান্তি রেখে পূজা করা সহ বিভিন্ন বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ।
জেলায় জেলায় চলছে শ্যামা পূজোর প্রস্তুতি
বেহাল স্বাস্থ্য পরিসেবায় ইটাহারে এলাকা বাসীদের বিক্ষোভ
RN ওয়েব ডেস্কঃ- দিনের পর দিন স্বাস্থ্য কেন্দ্রের পরিসেবা বেহাল হওয়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামের বাসিন্দারা।
শুক্রবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের কমলাই গ্রামের সাব সেন্টারে, এদিন কমলাই গ্রামের বেশ কিছু গ্রামের বাসিন্দারা এসে সেন্টারের সামনে বিক্ষোভ এর পাশাপাশি সেন্টারের দায়িত্ব থাকা দিদিমনি দের বিরুদ্ধে অভিযোগ করে বিক্ষোভ দেখান। জানা যায় সেন্টারের দায়িত্ব রয়েছে পাঁচ জন আশা কর্মী ও একজন এ এন এম সহ মোট ছয় জন।এদিন গ্রামের বাসিন্দাদের হয়ে পার্থ ভারতী বলেন সেন্টারের দিদি মনিরা বাড়ি আর সেন্টার করে। কোন এলাকাতেই ঘোরা ফেরা করে না, অথচ গত এক মাস আগে বেশ কিছু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে পরে রয়েছে অথচ দিদি মনিদের কোন হেল দোল নেই, এমনকি সেন্টারের আসলে কোন রকম ঔষধ পত্র পাওয়া যায় না। তিনি আরো বলেন দুর্গাপুর এলাকার এই সমস্ত গাফিলতির জন্যে মূল সেন্টারের মানুষ ধীরে ধীরে ডেঙ্গু জ্বরে এবং বিভিন্ন রকম সমস্যায় ভুগতে শুরু করেছে। যদি এই হাল মূল সেন্টারের হয় তাহলে সাধারন মানুষ কোথায় যাবে। যদিও এদিন সেন্টারের দায়িত্ব থাকা একজন দিদিমনি বলেন গ্রামের সমস্ত রিপোর্ট উদ্ধোতন কতৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে, গ্রামের বাসিন্দাদের অভিযোগ ভিত্তিহীন আমরা সব রকম সাহায্য করে আসছি গ্রামের বাসিন্দাদের।







