আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

North Bengal

Fun & Fashion

Kaliyaganj

Latest Updates

Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

হেমতাবাদের পীরহাটে নক্ আউট ফুটবল টুর্নামেন্ট

October 07, 2016
RN ওয়েব ডেস্কঃ- এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টে আয়োজন করল পীরহাটের নবারুন সংঘ। বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত  হেমতাবাদের পীর হাটে নক্ আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী হয়। নবারুন সংঘের আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে আটটি দল খেলায় অংশগ্রহন করে। এদিন সকাল থেকেই ভীর লক্ষ করা যায় পীর হাট ফুটবল মাঠ চত্বরে।
        আযোজক কমিটির সদস্যরা জানান প্রয়াত শচীনচন্দ্র বর্মনের স্মৃতির উদ্দেশেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আরো জানান প্রতি বছরই জেলার ফুটবল খেলোয়ারদের নিয়ে এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
      টুর্নামেন্টের শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ তিন হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan