আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

North Bengal

Fun & Fashion

Kaliyaganj

Latest Updates

Showing posts with label Raiganj. Show all posts
Showing posts with label Raiganj. Show all posts

অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য সমসপুর এলাকায়

October 27, 2016
দেবকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে দেবের মা
RN ওয়েব ডেস্কঃ- এক অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত সমসপুর এলাকা জুড়ে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সাড়ে তিনটা নাগাদ। এলাকাবাসীরা জানায় মৃত ওই ছেলেটির নাম দেব মুর্নি মাহাতো(৭) ও তার বাবা মনোজ মুর্নি মাহাতো। সে তার বাবা মায়ের সাথেই যাযাবর জীবন কাটাতো বিভিন্ন গ্রামে গ্রামে। মাঝেমাঝেই তারা গ্রামের বাড়ি যেতো টুঙ্গি দিঘির বল্লমপুরে। গত আট দিন হলো তারা গ্রামের বাড়ি থেকে এসে ঘর বেঁধেছিল সমসপুরের বন্ধন ব্যাঙ্কের সামনের ফাঁকা জায়গাটাতে। 
যাযাবর জীবন যাপন
সারাটাদিন কাঠ কুড়িয়ে ও মধু বিক্রি করে যা উপার্জন করতো তাতেই চলে যেত তাদের ছোট সংসারটা। নিত্য দিনের মতোই দেবের বাবা বেড়িয়েছিলো মধু বিক্রি করতে। দেবের মাও দুপুরে ঘুম দিয়েছে লম্বা, ঠিক সেই সময় দেব শৌচ কার্য করতে যায় পাশের পুকুর ধারে। সেখানেই পা পিছলে পড়ে যায় দেব। এরপর দেবের মায়ের ঘুম ভাঙার পর দেবের খোঁজ করলে কোথাও খুঁজে পায়নি দেবকে। খুঁজতে খুঁজতে দেবের মা পুকুরের ধারে দেখতে পায় দেবের খুলে রাখা জামা, পেন্ট ও জুতো জোড়া।
পুকুর ধারে ভীর জমিয়েছে মানুষ
 এসব দেবের মায়ের মনে সন্দহে জাগলে অাশে পাশের লোক জনকে ডাকা ডাকি শুরু করে। লোকজনেরা পকুরে অনেক্ষণ খোঁজাখুঁজির পর জলের তলায় পওয়া যায় দেবের নিথর দেহটি। সেখানেই কান্নায় ভেঙে পরে দেবর মা। কিছুক্ষন পরে দেবের বাবা মনোজ মুর্নি দেবনাথ ফিরে এলে এলাকাবাসীদের আর্থিক সহায়তায় তাদের পাঠানো হয় নিজ গ্রাম বল্লমপুরে।

হেমতাবাদের পীরহাটে নক্ আউট ফুটবল টুর্নামেন্ট

October 07, 2016
RN ওয়েব ডেস্কঃ- এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টে আয়োজন করল পীরহাটের নবারুন সংঘ। বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত  হেমতাবাদের পীর হাটে নক্ আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী হয়। নবারুন সংঘের আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে আটটি দল খেলায় অংশগ্রহন করে। এদিন সকাল থেকেই ভীর লক্ষ করা যায় পীর হাট ফুটবল মাঠ চত্বরে।
        আযোজক কমিটির সদস্যরা জানান প্রয়াত শচীনচন্দ্র বর্মনের স্মৃতির উদ্দেশেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আরো জানান প্রতি বছরই জেলার ফুটবল খেলোয়ারদের নিয়ে এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
      টুর্নামেন্টের শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ তিন হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।

হেমতাবাদ এলাকায় আধাঁর কার্ড বানানো নিয়ে উত্তেজনা

October 06, 2016
ওয়েব ডেস্কঃ- আধাঁর কার্ড বানানোর স্লিপ দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত ৩ নং নওদা অঞ্চলে। ছোট ছেলেমেয়েদের আধার কার্ড তৈরী করা হচ্ছে, তাই নম্বর অনুযায়ী স্লিপ দেওয়া হচ্ছিল ৩ নং নওদা অঞ্চলের এলাকাবাসীদের। কিন্তুু নিয়ম মতো লাইন অনুযায়ী স্লিপ না পাওয়ায় ক্ষোভ উগলে দিল এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবী লাইন অনুযায়ী স্লিপ দিতে হবে। কিন্তু অফিস ঘরটির  ফাঁকা যায়গা অবস্থান করায় চারদিক থেকেই লোকজন ভীর জমাতে থাকে। পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে হেমতাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

হেমতাবাদ, কালিয়াগঞ্জ থানার পুলিশ পথে নামল নো হেলমেট নো পেট্রোল ফেস্টুন নিয়ে

July 25, 2016
ওয়েব ডেস্কঃ- বাইক চালকদের সচেতন করতে রবিবার সকালে "নো হেলমেট নো পেট্রোল" ফেস্টুন নিয়ে পথে নামলো হেমতাবাদ থানার পুলিশ। এদিন সকালে হেমতাবাদ থানার ওসি মনোজিত দাসের নেতৃত্বে বাইক নিয়ে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা "নো হেলমেট নো পেট্রোল" ফেস্টুন নিয়ে গোটা হেমতাবাদ এলাকা পরিক্রমা করে। এছাড়াও হেলমেট বিহীন বাইক চালকদের বোঝানোর চেষ্টা করেন নিজের ও পরিবারের লোকেদের জন্য বাইক চালানোর সময় হেলমেট পড়া কতটা জরুরি। ইতিমধেই রাজ্য সরকারের নির্দেশে হেমতাবাদ থানার অন্তর্গত সমস্ত পেট্রোল পাম্প গুলিতে "নো হেলমেট নো পেট্রোল" লেখা পোস্টার দেওয়া হয়েছে। হেমতাবাদ থানার তরফে চলেছে কড়া নজরদারি।
     অপরদিকে শনিবার সকালে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে পথে নামেন কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরাও। এদিন আইসি মনোজ চক্রবর্তীর নেতৃত্বে বাইক নিয়ে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা "নো হেলমেট নো পেট্রোল" ফেস্টুন নিয়ে গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। বিবেকানন্দ মোড়ে পুলিশ কর্মী ও  শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির শতাধিক ছাত্র ছাত্রীরা হেলমেট বিহীন বাইক চালকদের চকলেট হাতে দিয়ে বোঝানোর চেষ্টা করেন। একই সাথে কালিয়াগঞ্জ থানার তরফে চলেছে কড়া নজরদারি। 

হেমতাবাদে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

July 24, 2016
ওয়েব ডেস্কঃ- নর কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তরর্গত পাটোইর এলাকায়। ১০০ দিনের কাজে মাটি খুড়তে গিয়ে বেরিয়ে আসে একটি শাঁখা বালা পরা মহিলার নর কঙ্কাল। ঘটনার জানাজানি হতেই ভীর জমাতে থাকে এলাকাবাসী। খবর পেয়ে হেমতাবাদ থানার ওসি মনোজিত দাস নিজে ছুটে আসেন ঘটনাস্থলে।
কঙ্কালটি কার ও খুন করে পুতে দেওয়া হয়েছিল কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। কঙ্কালটিকে পরীক্ষা করার জন্যে ফরেনসিক ডিপারমেন্টে পাঠানো হবে বলে জানান হেমতাবাদ থানার ওসি মনোজিত দাস।

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan