আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

North Bengal

Fun & Fashion

Kaliyaganj

Latest Updates

Showing posts with label Itahar. Show all posts
Showing posts with label Itahar. Show all posts

মারুতি গারির ধাক্কায় জখম ১ যুবক

October 28, 2016
মারুতি গারির ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। গতকাল রাত্রি ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার ৩৪ নং জাতীয় সড়কের উপরে। প্রতক্ষদর্শীরা জানান ইটাহারে গতকাল রাত্রি ৮ টা নাগাদ ইটাহার চৌরাস্তা মোড়ে রায়গঞ্জ গামী এক মারুতি গাড়ি ইটাহারের দিকে আসা এক মোটর বাইককে সজোরে ধাক্কা মারে। ফলে গুরুতর জখম হন বাইক আরোহী তপন দাস(২৭) নামে এক যুবক, স্থানীয় বাসিন্দারা আহত যুবক কে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। দূর্ঘটনা স্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন থাকায় মারুতি গাড়িটি আটক করে ইটাহার থানায় নিয়ে যায় ইটাহার থানার পুলিশ।

দীপাবলিকে শব্দমুক্ত করতে অভিযান চলছে জেলায়, তল্লাশি ও আটক শব্দবাজি

October 27, 2016
দীপাবলিকে শব্দমুক্ত করতে এবার তৎপর প্রশাসন। অভিযান চলিয়ে ইটাহার চৌরাস্তা মোড়ে অবৈধ আতস বাজি আটক করল ইটাহার থানার পুলিশ। গতকাল সন্ধায় ইটাহার থানার বিভিন্ন দোকানে ইটাহার থানার পুলিশ তল্লাশি চালালে, কোন দোকান থেকে অবৈধ শব্দ বাজি না পেলেও ইটাহার চৌরাস্তা মোড়ে একটি ভ্যান রিকশার উপর বেশ কিছু শব্দ বাজি দেখতে পেয়ে ইটাহার থানায় নিয়ে আসে ভ্যান রিকশা সহ চালককে। যদিও পরে জিজ্ঞেস করে তাকে ছেড়ে দেয় ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তল্লাশি সময় কোন দোকানদার সেই ভ্যানের মধ্যে রেখে দেয় আতসবাজি।
 পুলিশ সূত্রে জানা গিয়েছে  চকলেট পটকার পেকেট  ৭২ টা  ও লঙ্কা  পটকার ৩০০ টি  জার আটক করেছে। যার বাজার মূল্য প্রায়  বারো হাজার টাকা।
                অপর দিকে হেমতাবাদ এলাকাতেও অভিযান চালিয়ে বেশ কিছু আতস বাজি আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

পন্ডিত দিন দয়াল উপপাধ্যায়ের জন্ম বর্ষ পালন ইটাহারে

October 26, 2016
RN ওয়েব ডেস্কঃ-  পন্ডিত দিন দয়াল উপপাধ্যায় এর জন্ম বর্ষ পূর্তি' ও বিজয়া অনুষ্ঠানের আয়োজন করা হল ইটাহারে। বুধবার ইটাহার ব্লক বিজেপি মন্ডলের পক্ষ থেকে ইটাহার দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর বাজার এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে পন্ডিত দিন দয়াল মহাশয়ের ছবিতে মাল্য দান সহ পন্ডিত  দিন দয়ালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল ধাম সহ সভাপতি পার্থ মজুমদার, ইটাহার ব্লক সভাপতি দিলীপ ঋষি সহ অন্যান্য নেতৃত্ব। বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা  করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। এদিনের অনুষ্ঠানে এলাকার বেশ কিছু কর্মী সমর্থক' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

স্বনির্ভর করার লক্ষে মুরগীর বাচ্চা প্রদান

October 26, 2016
RN ওয়েব ডেস্কঃ- স্বর্নজয়ন্তী দলের মহিলা দের স্বনির্ভর করার লক্ষে ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ও ইটাহারের একটি বেসরকারী সংস্থার উদ্যোগে ব্লকের স্বর্নজয়ন্তী দলের মহিলা দের মুরগীর বাচ্চা প্রদান করা হয় বুধবার। এদিন ইটাহার ব্লকের চারটি অঞ্চলের প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা ভাবে শিবিরের মাধ্যমে মুরগীর বাচ্চা প্রদান করা হয়। এদিন ইটাহার শিব রাম ও ইটাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিবিরের আয়োজন করে মুরগীর বাচ্চা প্রদান করা হয়। 
সংস্থার পক্ষ থেকে জানানো হয় চারটি অঞ্চলের 150 টি স্বর্নজয়ন্তী দলের মহিলাদের হাতে 2500 হাজার মুরগীর বাচ্চা প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার পঞ্চায়েত প্রধান আনি কুল রহমান, সংস্থার সদস্যা কৃষ্ণা দে, মিনু রবি দাস সহ অন্যান্য ব্যাক্তিরা। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয় স্বর্নজয়ন্তী দলের মহিলা দের স্বনির্ভর হওয়ার লক্ষেই মুরগীর বাচ্চা প্রদান করা হচ্ছে।

কালী পূজা উপলক্ষে রক্ত দান শিবির ইটাহারে

October 26, 2016
RN ওয়েব ডেস্কঃ- রক্ত দান জীবন দান একই বাক্যটি মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এবছরও কালী পূজা উপলক্ষে রক্ত দান শিবিরের আয়োজন করল ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মহাশূন্ডা স্পোটিং অ্যাসোসিয়েশন। বুধবার ক্লাব প্রাঙ্গনেই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। 
প্রশংসা পত্র তুলে দিচ্ছে ওসি এনটি ভুটিয়া
এদিনের শিবিরে উৎবোধন করেন তৃণমূল কংগ্রেস এর জেলা যুব সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধক্ষ গৌতম পাল, উপস্থিত ছিলেন ইটাহার থানার ওসি এনটি ভুটিয়া, এলাকার অঞ্চল প্রধান ডলি বর্মন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক উত্তম সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন ক্লাবের পক্ষ থেকে 40 জন রক্ত দান করেন।
 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan