আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

ইটাহারে জাতীয় সড়ক সম্প্রসানের জন্যে ভাঙল বাড়ি ঘর



ওয়েব ডেস্কঃ- ইটাহারে ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসানের উদ্দেশে বেশ কিছু বাড়ি ঘর উচ্ছেদ করা হল ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে। শনিবার সকাল ১১ টা নাগাদ ইটাহার ব্লক আধিকারিক শুভদীপ গোস্বামী ও ইটাহার থানার ও.সি এন্টি ভুটিয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে এদিন রাস্তার ধারে বেশ কিছু বাড়ি উচ্ছেদ করেন।
ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৩৪ নং জাতীয় সড়কের দু ধারে বাড়িগুলি থাকায় বন্ধ ছিলো জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ। বার বার বাড়ি সরানোর কথা জানানো হলেও কর্ণপাতেই করেননি বাড়ির মালিকেরা। তাই আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাড়িগুলি ভেঙে সরিয়ে ফেলা হচ্ছে। অপরদিকে কিছু কিছু বাড়ির মালিকের অভিযোগ তারা বাড়ি সরানোর টাকা পাননি বলে তারা বাড়ি সরাননি। এ বিষয়ে ইটাহার ব্লক আধিকারিক শুভদীপ গোস্বামী জানান আমার কাছে টাকা পায়নি এমন কোনো দরখাস্ত এখনো জমা পড়েনি, আমাদের তালিকা অনুযায়ী সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাড়ির মালিকেরা তৎক্ষণাত নিজেরাই তাদের বাড়ি সরাতে শুরু করেন। দু একদিনের মধ্যে আবার শুরু হয়ে যাবে জাতীয় সড়ক সম্প্রসানের কাজ।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan