ওয়েব ডেস্কঃ- মহা সমারোহে ১৬২ তম হুল দিবস উদযাপন হল উত্তর দিনাজপুর জেলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে।বৃহস্পতিবার সকাল থেকই এই উৎসবে মেতে ওঠে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মেতে ওঠে আমোদ প্রমোদ আহ্লাদে ও অনুষ্ঠানে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ রায়গঞ্জের গোবিন্দপুর ফুটবল ময়দানে ক্রীরা প্রতিযোগিতার মধ্য দিয়ে এরকমই এক অনুষ্ঠানের আয়োজন করল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
১৮৫৫ সালে আজকের দিনেই আদিবাসী অধ্যুষিত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে 'সিধু-কানু-বীরসার নেতৃত্বে শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। হুল শব্দের বাংলা অর্থই বিদ্রোহ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও স্বাধীনতার দাবীতে ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২৩০০০ মানুষ শহিদ হয়েছিলেন। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন আদিবাসী দুই যুবক সিধু ও কানহু। আন্দোলনে শহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এই দিনটিতে মহাসমারোহে হুল দিবস পালন করে থাকেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
অপরদিকে হেমতাবাদের হেমতাবাদের দুধুন্ডা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এরকমই অনুষ্ঠানের আয়োজন কর হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মহ: সেলিম, হেমতাবাদ ব্লকের বিডিও সঞ্জয় ঠাটাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার সহ অারো বিশিষ্ট ব্যাক্তিগন।
Home »Unlabelled » ঐতিহাসিক হুল দিবস উদযাপনে নজির উত্তর দিনাজপুর জেলার
ঐতিহাসিক হুল দিবস উদযাপনে নজির উত্তর দিনাজপুর জেলার
By S@fw@n • July 03, 2016 • • Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment